শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে এক্সভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আবু তাহের নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার বিকেলে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়- দীর্ঘদিন ধরে উপজেলার সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায়সহ বিভিন্নস্থান থেকে ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে আসছিল একটি চক্র। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে আবু তাহের নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com