সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

বাহুবলে জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদের স্ত্রী শিক্ষিকা মিনারা আক্তারকে (৩৫) নিজ ঘরে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘরের পাশেই অক্ষত অবস্থায় ছিল তার সাত মাস বয়সী শিশু সন্তান। এই হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, তারা সব দিক বিবেচনায় রেখেই তদন্ত করছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ বাড়ি থেকে বের হন। স্ত্রী মিনারা আক্তার শিশুসন্তানসহ তখন বাড়িতে ছিলেন। তাদের বড় মেয়ে ছিল নানা বাড়িতে।
নিহতের স্বামী আব্দুল আহাদ বলেন, ‘সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি দরজা খোলা এবং ঘর পুরো অন্ধকার। পরে ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখি স্ত্রীর রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে। ঘটনাটি দেখে আমি মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যাই। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।’ তিনি বলেন, ‘আমি ৪ মাস আগে এখানে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেছি। এখানে আমার কোনো শত্রু নেই। কে বা কারা, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমার ধারণা নাই।’
মিনারা আক্তার জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের রুকন (সদস্য) এবং বাহুবলের মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা। তার নির্মম হত্যাকাণ্ডে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ বলেন, ‘এটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। আমরা চাই, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের খুঁজে বের করুক এবং আইনের আওতায় আনুক। যদি দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় না আনা হয়, তা হলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে পারে।’ হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হলো, কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন পর্যন্ত অপো করতে হবে। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগোচ্ছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com