শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

বানিয়াচংয়ে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, এসআই জিয়াউর রহমানসহ পুলিশের একটি টীম সুবিদপুর বালিখাল রোড এ বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় ৬৩টি বোতল বিদেশী রয়েল স্ট্রেজ ডিলাক্স উইস্কি মদ জব্দ করে। এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে মাদক ব্যবসায়ী বাজুকা গ্রামের প্রতীকি রায় এর ছেলে প্রসেনজিৎ রায় (২৮) এবং উমেদনগর এলাকার দরবেশ আলীর ছেলে আবুল কালাম (৫০) কে আটক করা হয়। এ ঘটনায় বানিয়াচং থানার এসআই জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। জব্দকৃত মালামালসহ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তুফা এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com