বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে এসিল্যান্ডের উপর হামলাকারী সমন্বয়ক ফরহাদ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে কথিত সমন্বয়ক ও এসিল্যান্ডের উপর হামলার চেষ্টাকারী ফরহাদ ইবনে ইসলাম রুমি (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রুমি চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ উবাহাটা এলাকার দিদার হোসেনের ছেলে। বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোর ৫টায় শাহজিবাজার ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিনের নেতৃত্বে যৌথবাহিনী ফরহাদ ইবনে ইসলাম রুমিকে উবাহাটা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। জানা যায়, মঙ্গলবার চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। এতে ফরহাদ ওরফে রুমি সহকারী কমিশনারের সাথে অশুভ আচরণ ও বাকবিতন্ডা করেন। এক পর্যায়ে অভিযানের সময় লাটি দিয়ে হামলার চেষ্টার ভিডিও নিজেই ধারণ করে সোসাল মিডিয়ায় প্রচার করেন এনিয়ে স্থানীয় প্রশাসন সহ সকল পর্যায়ে পার্শ¦ প্রতিক্রিয়া দেখা দেয়। তার এহেন কর্মকান্ডের পর স্থানীয় বাসিন্দরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আাওয়ামীলীগের নেতৃত্বে বিভিন্ন মিছিল মিটিংয়ের অংশগ্রহনের ছবি প্রশাসনের কাছে প্রকাশ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। পরবর্তীতে বুধবার ভোর রাতে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় সোপর্দ করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ আদালতের আদেশে আমি উক্ত স্থাপনায় উচ্ছেদ অভিযানে গেলে ফরহাদ সরকারি কাজে বাধা দিয়ে হামলার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষে অবগত করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, সরকারী কাজে বাধা ও এসিল্যান্ড এর সাথে অসাধারণের কারণে সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী বাবুল মিয়া নামে এক ব্যক্তি মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com