বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-শেরপুর সড়কে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুারাল ভাংচুর করেছে যুবদল ও ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই ভাংচুর অভিযান চলে। পরে ভোলট্রোজার দিয়ে সম্পুর্ণ ম্যুারাল ভাংচুর করা হয়। সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপিদের বাসভবনসহ শেখ মুজিবের ম্যুারাল ভাংচুর হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়েস চৌধুরীর নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের ৩০/৪০ জনের বিক্ষোব্ধ নেতাকর্মীরা নবীগঞ্জ-শেরপুর সড়কস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুারালটি ভাংচুর করা হয়। এক পর্যায়ে ভোলট্রেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে ম্যুারালটি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com