শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৪ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- জিআর-২০৯/২৪ মামলার পরোয়ানাভূক্ত আসামী বৈঠাখাল গ্রামের জিয়াউর রহমানের পুত্র মো. আলী মিয়া (২২), মৃত আব্দুল মুতলিবের পুত্র জিয়াউর রহমান (৪৪), জিআর-২৮৭/২৪ মামলার পরোয়ানাভূক্ত আসামী রাণীগাও গ্রামের পিতা-আঃ ছালামের পুত্র আবুল ফয়েজ (২৪) ও পারিবারিক জারী-৩/২৩ সাজা পরোয়ানাভূক্ত আসামী রামপুর গ্রামের হারুনুর রশীদের পুত্র মো: বিল্লাল মিয়া (৩৫)। পুলিশ জানায়, গত মঙ্গলবার দিনে ও দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেনের নির্দেশনায় এসআই মো: আব্দুল কাদের, এসআই কাজল দেব, এসআই সুমন মিয়া, পিএসআই মঈনুল হোসেন খান, পিএসআই সাইফুল মিয়া, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমিন, এএসআই সুমন্ত কুমার নাথ ও এএসআই হিল্লোল তালুকদারসহ পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com