বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজিউড়ায় র‌্যাবের অভিযান ডাকাত ছুরুক মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের চকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত সদস্য মোঃ ছুরুক মিয়া (৩৫) কে গ্রেফতার করে। সে সদর উপজেলার গয়েরপুর গ্রামের বশর উদ্দিনের পুত্র। সে ডাকাতি মামলার আসামী। পরে ছুরুক মিয়াকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোকের কর্মতৎপরতা ও ডাকাতির হার পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com