বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলে দন্ডপ্রাপ্ত আসামি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দন্ডপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শ্রীমঙ্গল থানার এএসআই মো. শরাফত আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে জিআর-৬৬/১৬ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত এক বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের আব্দুল মজিদ এর ছেলে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com