বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে মেম্বার দিলশাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার দিলশাদ মিয়ার বিরুদ্ধে ৫ লাখ টাকার আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। আউশকান্দি হিরাগঞ্জ বাজারে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা আমুকোনা গ্রামের সমাজসেবক শাহিন মিয়ার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সার্ভেয়ার শেবুল হোসাইন, আমুকোনা গ্রামের আলী হোসেন তালুকদার, মনর মিয়া, নুর ইসলাম, রায়পুর গ্রামের মল্লিক মিয়া প্রমুখ।
মেম্বার মোঃ দিলশাদ মিয়া বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অপবাদ। মুক্তার মিয়া ও জয়নাল মিয়ার মাঝে জায়গা নিয়ে বিরোধের শালিস করতে গিয়ে আমার বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে আমার বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় সংবাদ হয়েছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হবিগঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রচার হওয়ায় জনমনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। দিলশাদ মিয়া জানান, মুক্তার মিয়া হয়রানি করতে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে একটি ভুয়া নিউজ করেছে।
এলাকাবাসী বক্তব্যে বলেন, মুক্তার মিয়ার কারণে আমুকোনা এলাকার নিরীহ মানুষ অতিষ্ঠ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com