রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষের হজ্জ গমন উপলক্ষে দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও হবিগঞ্জ মানবাধিকার কাউন্সিলের উপদেষ্ঠা মোঃ নুরুল ইসলাম পবিত্র হজ্বব্রত পালনে বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করছেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু লেইছ। বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রভাষক রওশন আরা বেগম, প্রভাষক সুবর্ণ নার্গিস, শিক্ষক মাওলানা আনোয়ার আলী, আব্দুস সালাম, সুফিয়া আক্তার, জহিরুল ইসলাম, মাহবুব কামাল খান চৌধুরী, সাবিনা চৌধুরী, মাহবুবুর রহমান, শংকরী বনিক, শরীফা বেগম, সুধীর চন্দ্র দে, বদরুজ্জামান তালুকদার, সেলিনা আক্তার, সাবিনা ইয়াছমিন, শিউলী রানী দাস, তাহমিনা আক্তার, খোদেজা আক্তার, নার্গিস পারভীন, মনি রানী পাল, গৌরী রানী দাশ, আশিক আলী, কানিজ ফাতেমা প্রমুখ। সাবেক অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ হবিগঞ্জবাসীর দোয়া কামনা করে বলেন, সকলের সূখ ও শান্তির জন্য রওজা মোবারকে দোয়া চাইব। শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আনোয়ার আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com