শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাট সীমান্তে বিজিবি’র অভিযান ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বিজিবি। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারী রাতে সাতছড়ি বিওপি’র টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানজিল বলেন, বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, সীমান্ত এলাকাগুলোতে মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com