শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রবাসী সাংবাদিক মুন্না, তছনু চৌধুরী ও ব্যবসায়ী ছোটন চৌধুরীকে নবীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দুই প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিতরা হলেন- যুক্তরাজ্যের বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী ছোটন চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মহিবুর রহমান চৌধুরী তছনু, প্রেসক্লাবের সদস্য প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না।
বুধবার (৮ জানুয়ারী) প্রেসক্লাব কার্যালয়ে ক্লাব সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোঃ মাহতাব মিয়া। বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী ছোটন চৌধুরী, লন্ডন প্রবাসী সাংবাদিক মুহিবুর রহমান চৌধুরী তছনু, গ্রীস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সদ্য বিদায়ী সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোঃ সরওয়ার শিকদার, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান, আশাহিদ আলী আশা, এমএ মুহিত, শওকত আলী, মোঃ আবু তালেব, এম এ মুজিবুর রহমান, এটিএম জাকিরুল ইসলাম, ইকবাল তালুকদার, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, জুয়েল আহমদ, স্বপন রবি দাশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাহতাব মিয়া বলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে এবং তাদের কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসার দাবী রাখেন। তারা প্রবাসীদের প্রতি যে, সম্মান প্রদর্শন করে যাচ্ছেন। এ জন্য প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এতে প্রবাসীরা তাদের কর্মক্ষেত্রে উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জনাব মাহতাব মিয়া বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপািশ নবীগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com