রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকায় আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭ টার দিকে ওই নারীর স্বামীর বাড়ির একটি বসত ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আসমা আক্তার ওই এলাকার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী ও চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাই’র কন্যা। পরিবার সূত্র জানায়, সাড়ে তিন বছর আগে প্রবাসী জাহাঙ্গীর আলম এর সাথে আসমার বিয়ে হয় এবং আরিসা আক্তার নামে তাদের ৭ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে মাধবপুর থানার এসআই মিজানুর রহমান গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের বোন রাবেয়া আক্তার রত্না অভিযোগ করেন, আমার বোনকে প্রায়ই মারধর করতো। ঘটনার পর থেকে মোশারফ পলাতক আছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com