বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পূর্ব ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গোপালপুর গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, সুমন (২২), ফিরোজ মিয়া (৯৫), আশরাফুল (১৬), মাহিন(১৭), খসরু (৫০), মাহমুদা (৪৫) আলফু (৭৫), মেমরাজ (২৫), আরিফ (২৫), আফিয়া (৭০), আরাফাত (১৬), শরীফ (২০), সাইফুল (১৪), সজীব (১৫), ১৫), রাসেল মিয়া (৩২), কাদির (৭৫), নাছির (৪০), জলিল (৩৫), মাসুক (৫০), আবু সালেক (৩৫), গফুর ৩৫। স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, গোপালপুর গ্রামের ফিরোজ সরদার ও আব্দুল কাদিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ক্রিকেট খেলায় দু’পক্ষের সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিতে নেওয়া হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com