বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে ভারতে গিয়ে ১১ মাস থেকে দেশে ফেরার সময় রোহান আহমেদ (২৭) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন এ তথ্য দেন। আটক রোহান বরিশালের উজিরপুর উপজেলায় ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তিন মানবপাচারকারী ও রোহানের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। মেজর সুমন জানান, রোহান গত বছরের ১৩ ফেব্রুয়ারি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর দিল্লিতে নানা বিভিন্ন পেশায় কাজ করেছেন। গত বুধবার (১ জানুয়ারি) রাতে চুনারুঘাটের বাল্লা-টেকেরঘাট সীমান্ত দিয়ে মানবপাচারকারীদের সহযোগিতায় দেশে ফিরছিলেন। তখন বিজিবির টহল দল বাংলাদেশের ১০ গজ অভ্যন্তর থেকে কিছু ভারতীয় মুদ্রা দুইটি মোবাইল ফোনসহ তাকে আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করার পর বৃহস্পতিবার তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, মামলায় বাংলাদেশি মানবপাচারকারী টেকেরঘাট গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে কালাম মিয়া মৃত জয়নাল মিয়ার ছেলে আব্দুল আলী এবং ভারতীয় মানবপাচারকারী রফিক গাজীকে আসামি করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com