বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে হরতালের সমর্র্র্থনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিচার বিভাগ নিয়ে সরকারের গৃহিত কালো আইন বাতিলের দাবীতে আজ সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে গতকাল রবিবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ করেছে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন। গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ের সামন থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার নিম্বর টাউয়ারের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি পৌর কাউন্সিলর এটিএম সালামের পরিচালনায় অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি মুফিকুজ্জামান চৌধুরী নোমান, সাইফুর রহমান মালিক, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, থানা যুবদলের সহ-সভাপতি আব্দুর রকিব, ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যোশেফ বখ্ত চৌধুরী, যুবনেতা সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক জিতু মিয়া সেন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, আবুল কালাম মিঠু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক জিয়াউর ইসলাম, জুনেদ আহমদ, মৎস্যজীবি দলের আহ্বায়ক সাহেব আলী, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আহমদ ঠাকুর রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজান চৌধুরী, আব্দুস শহীদ, জাসাদ আহ্বায়ক হোসাইন আহমদ, পৌর স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম জাকির, তাতী দলের যুগ্ম আহ্বায়ক জাহির মোল্লা, নুরুল আমীন চৌধুরী, যুবনেতা নুরুল আমীন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদ চৌধুরী, শাহীন আহমদ, আব্দুস ছুবান প্রমূখ।
সমাবেশে বক্তাগণ সোমবারের সকাল-সন্ধ্যার হরতাল শান্তিপুর্ণভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ নবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com