রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে রোগী হয়ে চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মধু বিবি

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার হরিপুর গ্রামের মধু বিবি (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে পায়ের চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলেন। তিনি ওই গ্রামের বার্বুচি শমসের মিয়ার স্ত্রী। পারিবারিক সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার হরিপুর গ্রামের শমসের মিয়ার স্ত্রী মধু বিবি কয়েক দিন পুর্বে তার পা কেটে গেলে পাদটি ফুলে যায়। বৃহস্পতিবার দুপুরে ছোট মেয়েকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ডাক্তার দেখাতে যান। এ সময় একটি মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রক্তাক্ত এক রোগীকে দেখে মাথা ঘুরে মাটিতে পড়ে যান। খবর পেয়ে বাড়ীর লোকজন দ্রুত হাসপাতালে ছুটে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাবার পথে তার মৃত্যু ঘটে। পরে সিলেট নর্থ ইষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com