বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের কমিটি বাতিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের নির্বাচিত কমিটি বাতিল করা হয়েছে। এছাড়া দু-পক্ষের মাঝে চলমান বিরোধও নিষ্পত্তি হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার ১২ ডিসেম্বর বানিয়াচং সেনা ক্যাম্পে শ্রমিক সংগঠনের দায়িত্বশীলদের (উভয়পক্ষের) উপস্থিতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে ৪টি শর্ত সাপেক্ষে শ্রমিক সংগঠনের নির্বাচিত কমিটি বাতিল করা হয়। শর্তগুলো হল- ১. প্রত্যেক শ্রমিক প্রতিদিন উভয় স্ট্যান্ডে ১০ টাকা করে টেবিলে দিবে। ২. শ্রমিকদের মতামতক্রমে একজন লাইনম্যান ও একজন সিরিয়াল মেইনটেইন এর দায়িত্ব দেয়া হবে। ৩. নবীগঞ্জ থানা পয়েন্টে ১২-১২-২০২৪ইং তারিখ হতে কোন কমিটির দায়িত্ব থাকবে না। ৪. নবীগঞ্জ থানা পয়েন্টে উপরের স্ট্যান্ড ও নিচের স্টান্ড এর জন্য এ শর্তাবলী প্রযোজ্য হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com