বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে দিরাইয়ের ১ বখাটে। অপহরণকারী হচ্ছে-সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উত্তর সুরিয়া পাড় গ্রামের সুফা মিয়ার পুত্র রাজ্জাক। অপহৃত স্কুল ছাত্রীর বাড়ী নবীগঞ্জ উপজেলার আমরাখাই গ্রামে। সে দিরাই উপজেলার বোয়ালিয়া ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। গতকাল সে স্কুলে যাবার জন্য বাড়ী থেকে রওয়ানা দেয়। পথিমধ্যে অপহরণের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরে রাজ্জাক উত্ত্যক্ত করে আসছিল। গেল বৈশাখ মাসে সে ছাত্রীর নিজ বাড়িতে এসে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় তাকে আটক করা হয়। পরে দুই উপজেলার মেম্বার ও মুরুব্বিদের শালিসে বিষয়টি সমাধা করে রাজ্জাককে ছেড়ে দেওয়া হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে স্কুল ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে রাজ্জাক ও তার কয়েকজন সহযোগী জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। ঘটনাটি জানার সাথে সাথে ছাত্রীর স্বজনরা দিরাই ও নবীগঞ্জ থানাকে অবহিত করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত ছাত্রীকে উদ্ধারে উভয় থানা পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে দিরাই থানার ওসি বায়েছ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশী অভিযান চলছে। নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ছাত্রীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। এদিকে চেয়ারম্যান সমর দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি, এনিয়ে এলাকায় বলাবলি হচ্ছে, কেউ বলছেন মেয়েটিকে অপহরণ করা হয়েছে, আবার কেউ কেউ বলছেন, প্রেমের টানে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com