শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের ৩ দিন ব্যাপী হবিগঞ্জ সফর সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো দক্ষিন কোরিয়ার ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের ৩ দিনব্যাপী হবিগঞ্জ সফর। সকাল ৯ টা হতে হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়। সফরকারী দলের অভিজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন। সারাদিনে ২৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার ২৯৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন ও জেলা শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানে গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। অনুষ্ঠান পরিচালনা করেন ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে সফরকারী দলের সবাইকে ধন্যবাদ জানান। ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের পরিচালক পার্ক হিউন কর্মসূচীতে সহযোগিতা করার জন্য হবিগঞ্জ পৌরসভাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি সফরকারী দলের সবাইকে উপহার প্রদান করেন। পক্ষান্তরে ডাহাম পরিচালকও প্রধান অতিথির হাতে উপহার তুলে দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com