বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনের সুবিধা পাচ্ছে না কৃষক নবীগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ॥ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিথঙ্গল আখড়া বাজারে অগ্নিকাণ্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল মাদকসহ যুবক গ্রেফতার সাংবাদিক জুয়েলের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ শত্রুতার জের ধরে গৃহপালিত ৪০টি মোরগকে বিষ খাইয়ে হত্যা শহরে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাংচুর ॥ আহত ৫ বাহুবলে জমি বিরোধের জের ॥ সৎ মাকে কুপিয়ে জখমের অভিযোগ নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

চুনারুঘাটের মাদক ব্যবসায়ী শ্রীমঙ্গলে ফেনসিডিলসহ আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ফেন্সিডিলসহ জাহাঙ্গীর মিয়া (৪০) নামে চুনারুঘাটের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই এইচ এম মাহমুদুর রহমান এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার ঢাকা-সিলেট আঞ্চলিক রোড থেকে তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৫ পিস ফেন্সিডিল উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটককৃত জাহাঙ্গীর চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মওদ আলির ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার জানান, আটককৃত জাহাঙ্গীর চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মৌলভীবাজার নিয়ে আসছিল। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com