সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৮ অক্টোবরের হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র দ্বি-বার্ষিক নির্বাচনে ১১ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল ১১টি মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন অর্ডিনারী গ্র“পে মোট প্রার্থীর সংখ্যা দাড়াল ২৫ এবং এসোসিয়েট গ্র“পে ১২ জন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মর্তুজা ইমতিয়াজ জানান, অর্ডিনারী গ্র“পের ৯ জন এবং এসোসিয়েট গ্র“পে ২ জন প্রার্থী গতকাল তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারীরা হলেন অর্ডিনারী গ্র“পে মোঃ আব্দুর রহমান, মোঃ তজম্মুল হক চৌধুরী, মোঃ আব্দুল হাদী, এ কে এম মইনউদ্দিন চৌধুরী, সৈয়দ মুশফিক আহমেদ, মোঃ কাউছার চৌধুরী, মোঃ আমিনুল হক, শামীম আহসান ও মোঃ মফিজুর রহমান বাচ্চু। এসোসিয়েট গ্র“পের ২ প্রার্থীর মধ্যে রয়েছেন মোঃ মনিরুজ্জামান সুমন ও মোঃ নজরুল ইসলাম।
আগামী ১৮ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। চেম্বার নির্বাচনে এবার ভোটার সংখ্যা ২ গ্র“পে ১হাজার ২৭৭। নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর করতে পরিচালনা বোর্ড সর্বাত্মক প্রচেষ্ঠা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com