শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছেলে ও শ্বাশুড়ির জানাজায় আওয়ালীগ নেতা জামাতার অংশ গ্রহন

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজার নামাজে অংশ গ্রহন করেন ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, শ্বাশুড়ীর জানাজার নামাজে জামাতা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও পুত্ররা বিএনপি নেতা তৌহিদ চৌধুরী। শুক্রবার দুপুরে চরগাওঁ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ গ্রহন করেন।
সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে একটি মারামারি, ভাংচুর ও লুটপাটের মামলায় বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। তার ফুফাতো ভাই বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী এবং শ্যালক আলমগীর চৌধুরীসহ ৭ জনের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়। অপর আসামীদের জামিন মঞ্জুর করেন। ওই দিন রাত ৮ টার দিকে সাইফুল জাহান চৌধুরীর শাশুড়ী ও আলমগীর চৌধুরীর মা রোকেয়া বেগম চৌধুরী মৃত্যু বরণ করেন। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদনের প্রেক্ষিতে জানাজায় অংশ নেয়ার জন্য পুলিশ পাহারায় তাদেরকে প্যারোলে মুক্তি প্রদান করেন। ফলে বেলা ২.১৫ ঘটিকায় চরগাওঁ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় পুলিশ পাহারায় তারা অংশ গ্রহন করেন। উক্ত জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দসহ বিপুল সংখ্যক নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। দাফন শেষে হাজতি আসামীদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com