সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

অধ্যক্ষ এনামুল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ এনামুল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন।
গত ১৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোল্লা মাহফুজ আল-হোসেন একপত্রে বিষয়টি অবহিত করেন এবং সিন্ডিকেটের ২৬৪তম সভায় অংশ গ্রহনের জন্য আমন্ত্রন জানান। আজ ২৬ নভেম্বর এই সভা অনুষ্ঠিত হবে। আমন্ত্রনপত্রে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৬৪তম সভা ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নগর কর্যালয়ে অনুষ্ঠিত হবে। সিন্ডিকেটের সম্মানিত সদস্য হিসেবে উক্ত সভায় অংশ গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অধ্যক্ষ এনামুল হককে অনুরোধ করা হয়। অধ্যক্ষ এনামুল হক হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা। তিনি ১৯৯৯ সালে বাহুবল আলিফ সোবহান চৌধুরী কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০১৩ সালে তিনি নবীগঞ্জে রাগীব রাবেয়া কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহন করেন।
অধ্যক্ষ এনামুল হকের সহধর্মীনি ইসমত আরা বেগম হবিগঞ্জ শহরের জঙ্গল বহুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com