বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রেসক্লাবে শিক্ষানুরাগী আব্দুল হান্নানকে সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক মোঃ আব্দুল হান্নানকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সংর্বধনায় সভাপতিত্ব করেন এম.এ আহমদ আজাদ। সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনায় সংবর্ধিত মোঃ আব্দুল হান্নানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিশেষ অতিথি ছিলেন- দারুল হিকমাহ জামেয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান। এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য দেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন মিঠু, সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, মুরাদ আহমদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী, মোঃ নিজামুল ইসলাম চৌধুরী, অঞ্জন রায় প্রমুখ।
উপস্থিত ছিলেন- বর্তমান অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, সলিল বরণ দাশ, হাবিবুর রহমান শামীম, সাগর আহমেদ, ইকবাল হোসেন তালুকদার, জুয়েল আহমেদ, স্বপন রবি দাস, নুরুল আমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য মুজিবুর রহমান চৌধুরী সেফু বলেন- জাতির বিবেক সাংবাদিকদের কর্মকান্ডে সার্বিক সহযোগিতা আমাদের নৈতিক দায়িত্ব। প্রেসক্লাবের নব-নির্মিত ভবন উন্নয়নে সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের আহবান জানান তিনি। সংবর্ধিত আব্দুল হান্নান বলেন, শিক্ষা ও সামাজিকতায় অবদান রাখা প্রত্যেক গুনিজনের অবদান রাখা সামাজিক রীতি-নীতির অবিচ্ছদ্য অংশ। সাংবাদিকরা সমাজের আয়না, দেশ ও সমাজ গঠনে তাদের অবদান অনস্বীকার্য্য। প্রেসক্লাব উন্নয়নে পাশে ছিলাম পাশে থাকবো। দলমত নির্বিশেষে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com