বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ঈদকে সামনে রেখে চুনারুঘাটের গাছ পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে

  • আপডেট টাইম শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে হবিগঞ্জ রেঞ্জ-২ কালেঙ্গা রেঞ্জের বন বিটগুলি থেকে অসাধু কর্মকর্তাদের যোগসাজসে গাছ চোরেরা গাছ পাচারে সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার আলীনগর গ্রামের সালাম, আব্দাল মিয়া, আব্দুর রহিম, কবিলাশপুর গ্রামের শফিক লস্কর, আব্দুল হাই, বাসুল্লা গ্রামের ইদ্রিছ আলী, ছালেক মেম্বার, তোতা মিয়া, গাজীনগর গ্রামের পা কাটা সফিক, সানু মিয়া, কৃষ্ণনগর গ্রামের ফুল মিয়া, ছবুর মিয়া, ফরিদ মিয়া, লাতুরগাঁও গ্রামের আব্দুল খালেক, কদ্দুছসহ ছনবাড়ী বিটের ভেলিজার ক্ষিতিষ দেববর্মা ও দিলিপ দেববর্মাসহ একদল গাছ চোর প্রতিদিন রাতের আধারে কালেঙ্গা রেঞ্জের রশিদপুর, কালেঙ্গা, ছনবাড়ী ও রেমা বন বিট থেকে অসাধু কর্মকর্তা ও ভেলিজারদের যোগসাজসে সরকারের মূল্যবান সেগুন, একাশি, চামলসহ বিভিন্ন প্রজাতির (বন সম্পদ) গাছ কেটে উপজেলার বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাক- ট্রাক্টর বোঝাই করে পাচার করছে। সূত্র আরও জানায়, রেমা বন বিটের ৫৯ ও ৬০ সেশনের রোপনকৃত বাগানের ৯নং কোপ থেকে চামল, সেগুন ও আউয়াল জাতীয় গাছ কেটে সাভার করছে বনদস্যুরা। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। এ যেন দেখার কেহ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com