সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

বানিয়াচঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

  • আপডেট টাইম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিলাল নগর ও তেলঘরি গ্রামের মধ্যবর্তী কুশিয়ারা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এমবি আফরা লেন্ড ড্রেজিং সার্ভিস নামে ড্রেজার মেশিন, বালু বহনকারী শিফ (নৌকা) আটকের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেছে মার্কুলী নৌ-ফাঁড়ির পুলিশ ইনর্চাজ এএসআই আব্দুর রহমান। তবে গতকাল জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার আসামিরা হলেন- মোতাহার মিয়া (২৮), সুমন মিয়া (৪০), কাজল মনি (৪৩), রিপন মিয়া (৩২), সোহাগ মিয়া (৪২), আইয়ুব আলী (৪৩), শেখ মুন্না (৩৭), মোজাহিদ(৩৫), সুজন মিয়া (৩৮), রুপন মিয়া (৩৮), আব্দুল খালেক (৩৮), সাইদুর মুন্সি (৩৮), হেলাল মিয়া (৩৮)। মামলার বাদী এএসআই আব্দুর রহমান জানান, অভিযুক্তরা সরকারি নদী থেকে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করেছিল। বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(ক) ধারা লঙ্ঘন ও ১৫(১) তৎসহ ৪৩১/৩৪ পেনাল কোট ১৮৬০ ধারা অনুযায়ী অভিযুক্তরা গুরুতর অপরাধ করেছেন। তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com