বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ সংবাদ বিতানের স্বত্ত্বাধিকারী মোশাহিদ আলীর মায়ের ইন্তেকাল দাফন সম্পন্ন ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সংবাদ বিতানের স্বত্ত্বাধিকারী মোশাহিদ আলী ও আব্দুল মজিদ মিয়াধনের মাতা সায়মনা বিবি মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। পরে জানাযার নামাজ শেষে সায়মনা বিবির দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনসহ নানা শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার সকালে নবীগঞ্জ পৌরসভার নোয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিকাল সাড়ে ৪টায় নোয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সায়মনা বিবির জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। জানাযার নামাজ শেষে সায়মনা বিবিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সায়মনা বিবি মৃত্যুকালে ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনসহ নানা শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে নবীগঞ্জ সংবাদ বিতানের স্বত্ত্বাধিকারী মোশাহিদ আলী ও আব্দুল মজিদ মিয়াধনের মাতা সায়মনা বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশ মোঃ ফজলুর রহমান। সংবাদপত্রের প্রদত্ত বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com