শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন চেয়ারম্যান রউফ আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাওঁ ও সদর ইউনিয়নের বারবার নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুর রউফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ বাসা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রেখে গেছেন। মরহুম আঃ রউফ ঢাকা তিতুমীর কলেজ থেকে ছাত্র জীবন পার করেন। তখন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। স্বাধীকার আন্দোলন থেকে স্বাধীনতার চূড়ান্ত আন্দোলনে অগ্রণী ভুমিকা রাখেন। ৭১ সালে ঢাকা থেকে জাতীয় পতাকা সাথে নিয়ে ২২ মার্চ সহকর্মী ও সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে নবীগঞ্জ ডাকবাংলোতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। মৃত্যুর আগ পর্যন্ত জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ এর ১ম জানাজার নামাজ জে কে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ অংশ গ্রহন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ২য় জানাজার নামাজ মরহুমের গ্রামের বাড়ী ছোট সাকুয়া গ্রামে অনুষ্ঠিত হয়। সেখানেই তাকে দাফন করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার এর নেতৃত্বে একদল সুসজ্জিত পুলিশ গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com