রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সিটের নিচে করে গাঁজা পাচারকালে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গালিব ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জুয়েল মিয়ার ছেলে আব্দুল হাই (৩০) ও ছয়ত্রী গ্রামের মৃত মহিব উল্লার ছেলে রফিক মিয়া (৩০)। পুলিশ জানায়- চুনারুঘাট থেকে মোটরসাইকেলের সিটের নিচে করে সিলেটে গাঁজা পাচারের সময় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গালিব ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে। পরে তল্লাশি করে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় দুজনকে গ্রেফতার করা হয়।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই স্বাধীন চন্দ্র তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com