বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আলেমদের সভা নিয়ে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্ন্নুী ওলামা পরিষদ এবং খেলাফত মজলিশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামী সংগঠনের আয়োজন ২ নভেম্বর একই দিনে মাধবপুর ষ্টেডিয়ামে এবং মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ডেকেছে। সমাবেশকে কেন্দ্র আইনশৃঙ্খলার অবনতি এবং জানমালের ক্ষতির আশংকা করে মাধবপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ নভেম্বর ভোর থেকে ৩ নভেম্বর ভোর ৬ টা পর্যন্ত মাধবপুরে দুটি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে বৃহস্পতিবার সকালে। মাধবপুর উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, হযরত মোহাম্মদ (সাঃ) অবমাননা এবং স্ন্নুী আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে তিন উপজেলা মাধবপুর, নাসিরনগর এবং বিজয়নগর স্ন্নুী সমর্থিত লোকদের নিয়ে ২ নভেম্বর মাধবপুর ষ্টেডিয়াম মাঠে গণসমাবেশের ডাক দেন পীর সৈয়দ জুবায়ের কামাল ও তৌহিদি জনতা। একই দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন মাধবপুর খেলাফত মজলিশ, জামায়াত ইসলাম, উলামা পরিষদ সহ কয়েকটি সমমনা ইসলামী দল। একই দিনে দুটো সমাবেশ ঘিরে মাধবপুরে আলেম ওলামাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মাধবপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল জানান, একই দিনে দুটে সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলার অবনতি, জানমালের ক্ষতি এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।
তাই ১ নভেম্বর ভোর থেকে ৩ নভেম্বর ভোর পর্যন্ত মাধবপুর উপজেলা শহর আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com