বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত মহিলা আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামী মিনু আক্তারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গতকাল সোমবার (২১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার পৌর শহরের পূর্ব লেঞ্জাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামী মিনু আক্তার (৪৮) কে গ্রেফতার করে। সে পৌর শহরের পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের আব্দুস সালাম এর স্ত্রী।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআর- ১৬২/ ২৩ মামলার পলাতক আসামী মিনু আক্তার ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত। আসামী অনেক দিন ধরে পলাতক ছিলো। গ্রেফতারকৃত মহিলা আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com