শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে অপহৃত স্কুল ছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার ॥ অপহরণকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে অপহরণের শিকার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ৯দিন পর হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে শনিবার ভোর রাতে উদ্ধার করেছে মাধবপুর থানার পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড তানভীর মিয়া (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মাধবপুর থানার একদল পুলিশ হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে তানভীরের বাড়িতে শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ছাত্রীকে উদ্ধার ও তানভীর কে গ্রেফতার করে। ভিকটিম কে ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২২ ধারায় জবানবন্দি গ্রহনের জন্য আদালতে নেয়া হয়েছে। অপর দিকে অপহরণের অভিযুক্ত তানভীরকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানান, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সুমন চন্দ্র দেব মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ব্যাংকে সিকিউরিটি গার্ডে চাকুরী করেন। পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে জয়রামপুরের বাসিন্দা নোয়াপাড়া বাজারে একটি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড তানভীর মিয়া নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিত। ১১ অক্টোবর রাতে স্কুলছাত্রী কে কৌশলে একটি সিএনজি অটোরিকশা করে তানভীর অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ভিকটিম-কে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com