বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ শহরে টেষ্ট টিউবওয়েল’র কাজের উদ্বোধন করলেন মেয়র তোফাজ্জল চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভা সমূহে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন (২য় পর্ব) প্রকল্পের আওতায় টেষ্ট টিউবওয়েল’র কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। গতকাল বুধবার সকালে উক্ত কাজের উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, কাউন্সিলর এটিএ সালাম, কাউন্সিলর সন্তোষ দাশ, কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, পৌর সচিব নুরে আলম সিদ্দীকি, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম চৌধুরী, মৃদুল রায়, ক্ষুদ্র ব্যবসায়ী ছালিক মিয়া, ইসলাম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, প্রাথমিকভাবে পৌরসভায় ৩টি টেষ্ট টিউবওয়েল স্থাপিত হচ্ছে। এর প্রাক্কলিত ব্যয় ২ লাখ ২৫ হাজার টাকা। পানির গুনগত মান পরীক্ষা করে পৌর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের পরবর্তী কার্যক্রম অচিরেই শুরু হবে। ৩টি টেষ্ট টিউবওয়েল স্থপিত হচ্ছে শহরের গ্রোথ সেন্টার, কেলী কানাইপুর ও ছালামতপুর বাস টার্মিনাল প্রাঙ্গনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com