বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাটির চালক আবুল কাশেম। গতকাল সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পানিউমদা বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালক আবুল কাশেমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার উত্তর দেবপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, পানিউমদা বাজারে কাশেম তার অটোরিকশাটি মহাসড়কের ওপরে ঘোরাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় দুর্ঘটনায় আবুল কাশেম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে দুর্ঘটনাকবলিত অটোরিকশার ভেতর থেকে বের করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যায় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে। তখন বাস চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com