শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কবি-লেখক উদীচীর সভাপতি এনায়েত হাসান মানিক এর মৃত্যুতে শোক প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সিলেট জেলা উদীচীর সভাপতি অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা, কবি-লেখক-সাহিত্যিক, বাম রাজনীতিবিদ এনায়েত হাসান মানিক গতকাল ১২ অক্টোবর ২০২৪ইং শনিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহী রাজেউন)।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অস্যখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা হযরত শাহজালাল (রহঃ) দরগাহ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে দরগাহ কবরস্তানে দাফন করা হয়। তিনি হবিগঞ্জ শহরের নাতিরপুর এলাকার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে স্বপরিবারে সিলেট বালুচর এলাকায় নিজস্ব বাসাবাড়ী করে অবস্থান করছিলেন।
উল্লেখ্য যে, শারীরিক কিছুটা অসুস্থতা উপেক্ষা করেও তিনি ঢাকায় টিআইবি’র একটি সভায় যোগ দেন। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।
তাহার মৃত্যুতে শোক জানিয়েছেন- সাবেক পৌর চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও ছাত্রনেতা শরীফ উল্লাহ, হবিগঞ্জ সমাচার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক ছাত্রনেতা চৌধুরী ফজলে নূর ইসমত, হবিগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সাংস্কৃতিক সম্পাদক ফোরকান মজুমদার, এনজিও কর্মকর্তা মোঃ মহসিন ও স্বাধীনতার পূর্বাপর হবিগঞ্জ বৃন্দাবন কলেজ সহপাঠী ফোরামের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com