বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাবেক এমপি আবু জাহিরসহ ২০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি আবু জাহিরসহ ২০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে শহরের যশেরআব্দা গ্রামের মর্তুজ আলীর স্ত্রী মরম চান বিবি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন- সাবেক এমপি আবু জাহির, মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম মাহি, বর্তমান সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান রবিন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিবসহ ২০ জন। অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়- গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনে মরম চান বিবির পুত্র রিপন মিয়া গুলিবিদ্ধ হয়ে চোখে আঘাতপ্রাপ্ত হয়। এতে তার চোখ নষ্ট হয়ে যায়। এই অভিযোগে মামলাটি দায়ের করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইর গণ্যে মামলাটি রুজু করার জন্য হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির জানান, এখনও মামলা এসে পৌঁছেনি। আসার পর বিজ্ঞ আদালতের নির্দেশমতে এফআর করে আসামী ধরা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com