বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরতলীর বহুলায় দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলার বাগান বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ওই ঘরের গৃহকর্তী ও তার মেয়েদেরকে হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত বুধবার ভোররাতে গৃহকর্তা বাড়ী না থাকার সুযোগে ৮/১০ জনের একদল ডাকাত আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে ওই বাড়ীতে ডাকাডাকি করে। এ সময় গৃহকর্তী সুমি আক্তার দরজা খুলতে অস্বীকার করলে তারা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তাকে ও তার দুই কন্যাকে হাত পা বেধে ফেলে অস্ত্র দেখিয়ে জিম্মি করে। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। যাবার সময় পাশের ঘরে থাকা ভাড়াটিয়া এক কিশোরকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় গ্রামে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com