বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি’র দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ যোগদান করেছেন। গতকাল বুধবার সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি তাদের সাথে মতবিনিময় করেন। সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী সামীর সাকির নাফি, আশরাফুল ইসলাম সুজন, এনামুল হক সাকিব প্রমূখ। পরে উপাচার্য বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। তাকে স্বাগত জানাতে ছুটে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হবিগঞ্জের বাসিন্দা হওয়ায় বিশ^বিদ্যালয়টি শৃংখলায় ফিরবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। তারা আশা করছেন এবার উপাচার্যের কার্যালয় ঢাকায় নয়, বিশ^বিদ্যালয় ক্যাম্পাসেই হবে।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, মেধাভিত্তিক ও বৈষম্যমুক্ত বিশ^বিদ্যালয় গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকার যেহেতু আমাকে মহান দায়িত্ব দিয়েছেন আমি তা ভালোভাবে পালনের চেষ্টা করবো। সকল শহীদরা মেধাভিত্তিক রাষ্ট্র গড়ার যে চেতনা নিয়ে আত্মত্যাগ করেছেন আমরা তা বাস্তবায়ন করবো। শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com