বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে রিপন শীল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম শ্যোন এরেস্ট

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে আরো একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো। গতকাল রবিবার দুপুরে আতাউর রহমান সেলিমকে করা নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-১ আদালতে উপস্থিত করে সদর থানা পুলিশ রিপন শীল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন।
সরজমিনে আদালতপাড়ায় গিয়ে দেখা যায়, আতাউর রহমান সেলিমকে দেখার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের উল্লেখযোগ্য কোন নেতাকর্মীকে পাওয়া যায়নি। গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, আতাউর রহমান সেলিম রিপন শীল হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। আরো গুরুত্বপূর্ণ তথ্য ও রহস্য উদঘাটনের জন্য তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে রিপন শীল মারা যায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে সাবেক এমপি আবু জাহিরসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৫ আগষ্ট সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেয়। গত ১৮ সেপ্টেম্বর আতাউর রহমান সেলিমকে র‌্যাব-২ রাজধানীর ইবনে সিনা হাসপাতালের নিচ থেকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরে মোস্তাক হত্যা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com