বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে রাজনগরে কলেজের সহকারি অধ্যাপকের বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৃন্দাবন কলেজের সহকারি অধ্যাপকের বাসায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় শহরে আতংক বিরাজ করছে। দেড় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত মালামাল কিংবা চোরকে সনাক্ত করতে পারেনি পুলিশ।
এ নিয়ে বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ জামাল হোসেন শংকিত অবস্থায় রয়েছেন। তিনি হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি। জানা যায়, গত ১ আগষ্ট শহরের রাজনগর এতিমখানা সড়কের ভাড়াটিয়া বাসা তালাবদ্ধ করে বাড়ি যান। ৩ আগষ্ট বাসায় এসে দেখেন তার ঘরে তালাভাঙ্গা, এলোমেলো। এ সময় ড্রয়ার থেকে ৫ ভরি স্বর্ণালংকার যার মূল্য ৬ লাখ টাকা চোরের দল নিয়ে যায়। ওই দিনই তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু আজও মালামাল উদ্ধার হয়নি। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com