সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ইউপি সচিব সমিতির পক্ষ থেকে সহকারী কমিশনার মাহমুদুল হককে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হককে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে বাউসা ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও ১২নং ইউপির সচিব হরিশংকর দাশের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপ-পরিচালক (উপ-সচিব) দিলিপ কুমার বনিক, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ডিএফএবি এস মাহবুবর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব সঞ্জয় কান্তি দাশ, আইনুল হক জুয়েল, সিদ্দিক আলী, মন্তিক আহমদ চৌধুরী, নুরুলহুদা চৌধুরী, মোঃ শাহজাহান, আব্দুস সামাদ, ফখরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে মান পত্র পাঠ করে ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের সচিব মোঃ আব্দুল আহাদ, স্বাগত বক্তব্য রাখেন ইনাতগঞ্জ ইউপি সচিব রাসেন্দ্র কুমার দাশ, কোরআন তেলায়াত করেন পানিউমদা ইউপি সচিব মোঃ আহাদ। সভায় মাহমুদুল হকের কাজ কর্মের স্মৃতি চারণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com