শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন সে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বিষয়টি সুরাহা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। তারা যেন বরিত হন। সবাই যেন তাদের যুদ্ধের অবদানটা স্মরণিয় বরণিয় করে রাখতে পারেন।
গতকাল শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ঝুকিপূর্ণ বাঁধ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তাদের ভাতা এখনও বন্ধ করা হয়নি। তবে এ বিষয়ে কাজ হচ্ছে। অনেকগুলো প্রক্রিয়ায় বাছাই করার জন্য চিহ্নিত করা হয়েছে। অনেক মামলা মোকদ্দমা আছে। এগুলো নিষ্পত্তি করে প্রক্রিয়াগুলো চিহ্নিত করবো। যারা সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা তারা সম্মানিত হবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, পুলিশ সুপার মো. রেজাউল হক খানসহ সরকারি বিভিন্ন দফরের কর্মকর্তারা।
উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনের জন্য কাজ হচ্ছে। এতে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। স্থানীয় জনসাধারণের সাথে আলাপ আলোচনা করে এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com