বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে মাওলানা মামুনুল হক বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, ভারতের বানের পানিতে এদেশের মানুষের বিরাট ক্ষতি হয়েছে। ভারত এটি অন্যায় করেছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে দেওয়া হবে না। গত ৫ আগস্ট বাংলাদেশ বৈষম্যবিরোধি ছাত্রজনতা এবং দেশের সব শ্রেণীর মানুষের আন্দোলনে ২য় স্বাধীনতা লাভ করেছে। এটি বাংলাদেশের মুক্তির মাইলফলক হিসেবে কাজ করবে। এই চেতনাকে ধারন করতে হবে। ১৯৭১ সালে ইসলামের কথা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু ৯০ ভাগ মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে আওয়ামীলীগ। ১৯৭২ সালের সংবিধান সংশোধন করতে হবে। ৫ আগস্ট বিপ্লবের পর দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদী দোসররা অনেক ষড়যন্ত্র করেছে কিন্তুু জনতা তা ব্যর্থ করে দিয়েছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশ বাসিকে ইস্পাত কঠিন শপথ নিতে হবে। পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। রবীন্দ্র নাথ ও ভারতের বাবুদের সংস্কৃতি এ দেশে চাপিয়ে দেওয়া যাবেনা। এ ব্যাপারে অন্তর্বর্তী কালিন সরকারকে সতর্ক থাকার আহবান করা হয়।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের রাজনীতি ছিল গুম, খুন, প্রতিহিংসা, দেশের টাকা বিদেশে পাচার, নিরীহ মায়ের কোল খালি করা। আলেম ওলামাকে জেল জুলুম করা। এ কারনে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশের মাটিতে তার ঠাই হয়নি। আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আর রাজনীতি করার চেষ্টা করবেন না। তিনি বলেন, শেখ মুজিব ৭৪ সালে মানুষ হত্যা করে বাকশাল গঠন করায় ৭৫ সালে তাকে জীবন দিতে হয়েছে। তিনি সারা দেশের আলেম ওলামাকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন।
গতকাল বুধবার রাত ৮ টায় মাধবপুর ষ্টেডিয়ামে খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। সভায় খেলাফত মজলিশের স্থানীয় ও কেন্দীয় নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com