শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৩ দাঙ্গাবাজ কারাগারে

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়আব্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তিন দাঙ্গাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বড় আব্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। অভিযানকালে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি শাবল, ২টি লাইটসহ তিন দাঙ্গাবাজকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হল- উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নুর মিয়ার পুত্র মো. ইকবাল মিয়া (৩০), বড়আব্দা গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র শহীদ মিয়া (৩০) ও ভূঁইয়ারচর গ্রামের আব্দুল সত্তারের পুত্র ফয়সল মিয়া (২০)।
জানা গেছে, আটককৃত এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ। তারা এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সবসময় ভীত করে রাখত। এছাড়াও এলাকায় চুরি ডাকাতির সাথেও তারা জড়িত। অভিযানকালে পিচ্ছি সায়েদ নামে এক যুবক পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, গতকাল শুক্রবার দুপুরে আটককৃত তিন দাঙ্গাবাজকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com