শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদিকুর রহমান শিশু, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক মনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহানাজ ইসলাম ও রেজাউল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম, গ্রাম আদালতের সমন্বয়কারী রিংকু চক্রবর্তী, ইনাতগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজু আহমেদ পাঠান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান, দেবপাড়া ইউনিয়নের প্যানেল সদস্য ফাতেমা আক্তার এবং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আছমা বেগম। সভায় চুরি, ডাকাতি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করার পাশাপাশি আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। মাদক নির্মূলে চলমান প্রশাসনিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, নবীগঞ্জ শহরে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com