বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

সটাফ রিপোর্টর ॥ চুনারুঘাটে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম লালকের (কাসটিলা) গ্রামে। নিহত আলাউদ্দিন ওই এলাকার হুরুন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিকেল ৫টার দিকে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষিণকভাবে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৮ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বলেন, “সংঘর্ষ ও মৃত্যুর ঘটনাটি সত্য। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com