শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ॥ ৫ দালাল আটক

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের উপদ্রবে নিঃস্ব হচ্ছেন রোগীরা। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে গতকাল শনিবার সকালে একদল পুলিশ হাসপাতালে সাড়াশি অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ সদস্যকে আটক করে। আটককৃতরা হল- রিহান চৌধুরী, সুজন মিয়া, মাসুম আহমেদ, সুজন বাবু, সিরাজ মিয়া। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালালদের উপদ্রব মারাত্মক আকার ধারণ করছে। রোগী আসার সাথে সাথেই বিভিন্ন অজুহাতে জানা যায়, সদর আধুনিক হাসপাতালের কিছু আসাধু ব্রাদার, ডাক্তার ও আত্মীয়দের যোগসাজশে বেশ কিছু প্রাইভেট ক্লিনিক ও ফার্মেসী গড়ে উঠেছে। দালালরা প্রতিদিন শহরের বিভিন্ন ক্লিনিকে পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে। আর এ সুযোগে ক্লিনিকের মালিকরা হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। দালালরা শুধু ক্লিনিকে নয় ঔষধের জন্য নিয়ে যাচ্ছে বিভিন্ন ফার্মেসীতে। আর ফার্মেসী গুলোর রয়েছে একাধিক দালাল। তারা তাদের ফার্মেসীর ঔষধ বেশি বেচাকেনার জন্য নিজস্ব দালাল নিয়োগ দিয়ে থাকে।
ওসি জানান, এ অভিযান নিয়মিত চলবে। এ বিষয়ে কাউকে ছাড় নেই। গতকাল শনিবার বিকালে আটকদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com