শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনায়েতুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ বেজুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েত ময়মনসিংহের ফুলপুর উপজেলার বউলা গ্রামের মতিউর রহমানের ছেলে। দুর্ঘটনায় এনায়েতের সঙ্গে থাকা আয়াদ আবইয়াদ জেন নামের অপর একজন যুবকও গুরুতর আহত হয়েছেন। তিনি ময়মনসিংহের ভালুকা কলেজ রোড এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। তিনি জানান, ঢাকাগামী একটি পিকআপ-সিলেটগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এনায়েতুর রহমান ও আরোহী আয়াদ আবইয়াদ জেন নামের দুই ব্যক্তি গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এনায়েতুর রহমানকে মৃত ঘোষণা করেন। এনায়েতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ হেফাজতে নেওয়া হবে। মোটরসাইকেল ও পিকআপ এরই মধ্যে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com