বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষকে। রাস্তাটির অধিকাংশ যায়গায় এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায় পুরো রাস্তার একটু পরে পরে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যেখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে অনেকটা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে এই এলাকার কোমলমতি ছাত্রছাত্রীসহ এলাকার সাধারণ মানুষ। উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটির করুণ অবস্থায় অনেকটাই বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের পণ্যবাহী ট্রাক অধিকাংশ সময় গর্তে দেবে গিয়ে যানচলাচলের বিঘ্ন ঘটায়। তাছাড়া এই এলাকার ধান বিক্রির জন্য দেশের বিভিন্ন যায়গায় বড় বড় ট্রাক চলাচল করে এই রাস্তা দিয়ে। এই বিষয়ে সচেতন মহলের অনেকেই একাদিক বার উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও পাওয়া যাচ্ছেনা কোনো সুরাহা ফলে অনেকটা হতাশ এই এলাকার বসবাসরত জনসাধারণ। এ রাস্তা দিয়ে গুমগুমিয়া, পাঞ্জারাইসহ ৬ গ্রামের মানুষ চলাচল করেন। রাস্তাটি দীর্ঘদিন কাজ না হওয়ায় অনেকটা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুব সমস্যা হয় এবং একাদিক বার দুর্ঘটনার শিকার হয়েছে। প্রায় সময় এই রাস্তাটিতে দুর্ঘটনা হয়। তাছাড়া অসুস্থ কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াও যায়না। স্থানীয় বাসিন্দা হাকিম জানান, দোকানের মালামাল নিয়ে আসতে অনেক সময় পণ্যবাহী ট্রাক রাস্তার গর্তে দেবে যায়। ফলে মালামাল পরিবহন করতে অধিক ভাড়া দিতে হয় তাদের। এই বিষয়ে সিএনজি অটোরিকশা চালক রাস্তা খারাপ হওয়ায় আমাদের ব্যাপক গ্যাস খরচ হয়। তাছাড়া জীবনের ঝুঁকি নিয়ে গাড়ী চালাতে হয় এবং গাড়ীর ও ব্যাপক ক্ষতি হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com